মূল কনটেন্টে যান
ভিডিও মানে অন্যেরকল্পনা দেখা
পড়া মানে নিজেরকল্পনা গড়া
পড়ুন, কারণ টেক্সটভাবনার অবকাশ দেয়
সর্বশেষ

    সবিতা

    সবিতা — জীবনানন্দ দাশ

    সবিতা

    জীবনানন্দ দাশ

    সবিতা, মানুষজন্ম আমরা পেয়েছিমনে হয় কোনো এক বসন্তের রাতে:ভূমধ্যসাগর ঘিরে সেই সব জাতি,তাহাদের সাথেসিন্ধুর আঁধার পথে করেছি গুঞ্জন;মনে পড়ে নিবিড় মেরুন আলো, মুক্তার শিকারী,রেশম, মদের সার্থবাহ,দুধের মতন শাদা নারী।

    অনন্ত রৌদ্রের থেকে তারাশাশ্বত রাত্রির দিকে তবেসহসা বিকেলবেলা শেষ হয়ে গেলেচলে যেত কেমন নীরবে।

    চারি দিকে ছায়া ঘুম সপ্তর্ষি নক্ষত্র;মধ্যযুগের অবসানস্থির করে দিতে গিয়ে ইওরোপ গ্রীসহতেছে উজ্জ্বল খৃষ্টান।

    তবুও অতীত থেকে উঠে এসে তুমি আমি ওরা—সিন্ধুর রাত্রির জল জানে—আধেক যেতাম নব পৃথিবীর দিকে;কেমন অনন্যোপায় হাওয়ার আহ্বানেআমরা অকূল হয়ে উঠেমানুষকে মানুষের প্রয়াসকে শ্রদ্ধা করা হবেজেনে তবু পৃথিবীর মৃত সভ্যতায়যেতাম তো সাগরের স্নিগ্ধ কলরবে।

    এখন অপর আলো পৃথিবীতে জ্বলে:কী এক অপব্যয়ী অক্লান্ত আগুন।তোমার নিবিড় কালো চুলের ভিতরেকবেকার সমুদ্রের নুন;তোমার মুখের রেখা আজোমৃত কত পৌত্তলিক খৃষ্টান সিন্ধুরঅন্ধকার থেকে এসে নব সূর্যে জাগার মতন;কত কাছে—তবু কত দূর।

    ❊ ❊ ❊

    অভ্যুদয়। শারদীয় ১৩৫৪

    সম্পর্কিত প্রতিবেদন

    Comments