মূল কনটেন্টে যান
ভিডিও মানে অন্যেরকল্পনা দেখা
পড়া মানে নিজেরকল্পনা গড়া
পড়ুন, কারণ টেক্সটভাবনার অবকাশ দেয়
সর্বশেষ

    রবীন্দ্রনাথের ম্যুরালে কালির দাগ, প্রতিক্রিয়ায় সুশীলদের নির্বুদ্ধিতা

    কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের কালিমাখা ছবি

    ছবি: কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের কালিমাখা ছবি। মূল ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রেজুল্যুশন বাড়ানো।

    দেশের নানা জায়গায় এরই মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি-ম্যুরালে কালি লেপা হয়েছে। যাঁরা লেপেছেন, তাঁদের কাছে সংগীত বস্তুটাই নিষিদ্ধ। যাঁদের কাছে গান, সুর, ছবি আর ভাস্কর্য সবই বর্জনীয়, তাঁদের কাছে শিল্পের মানদণ্ড বলে কিছু নেই। কিন্তু তাঁরা একটি অদ্ভুত প্রশ্ন তুলেছেন — কোন সংগীত ভালো, কোনটি খারাপ। মানে, যাঁদের কাছে সংগীতই প্রশ্নবিদ্ধ, এমন শিল্পবোধহীন মানুষেরা গানের বিচারক সেজেছেন।

    আরও করুণ হলো জবাব দেওয়ার ভঙ্গিটা। এই দাবির জবাবে আমাদের তথাকথিত শিক্ষিত, সুশীল, ভদ্র মধ্যবিত্ত একটা বড় অংশ মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝাঁপিয়ে পড়েছেন কবিকে ঐতিহাসিকভাবে সাফ করার কাজে। কেউ খুঁজছেন পুরোনো চিঠিপত্র, কেউ প্রমাণ করতে ব্যস্ত, তিনি বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন সাংস্কৃতিক কারণে, সাম্প্রদায়িক কারণে নয়। কেউ টেনে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ। আসলে তাঁরা সবাই করছেন ঠিক সেই কাজ, যা করার কোনো দরকার নেই। কারণ যাঁরা কবির ছবিতে কালি লেপেছেন, আর যাঁরা কবির জীবনী খুঁজে সাফাই গাইছেন — দুটোই শিল্পবোধহীনতার আলাদা দুটো মুখ। এক দল শিল্প ভাঙে, আরেক দল শিল্পের সনদ খোঁজে।

    শিল্পকর্মের মান, তার ঐতিহাসিক তাৎপর্য আর তার সাংস্কৃতিক ওজন নির্ধারিত হয় শিল্পের নিজের গঠন, ভাষা, সুর ও কাঠামো দিয়ে। এসবের সঙ্গে স্রষ্টার ব্যক্তিগত চরিত্র, ধর্মবিশ্বাস, রাজনৈতিক মতাদর্শ বা কতজন নারীর সঙ্গে বিছানায় গিয়েছেন তার কোনো সম্পর্ক নেই। কবি সাধু ছিলেন নাকি নারীবাজ, হিন্দু ছিলেন কি মুসলমান, ব্রহ্মচারী ছিলেন না কি লম্পট — এসব প্রশ্নের উত্তরে গানের একটিও চরণ বদলাবে না। জাতীয় সংগীতের ক্ষেত্রে প্রশ্নটি কেবল একটি: বাংলাদেশ রাষ্ট্রের জন্য ‘আমার সোনার বাংলা’র চেয়ে তাৎপর্যপূর্ণ কোনো বিকল্প আমরা তৈরি করতে পেরেছি কি না।

    সেই প্রশ্নের উত্তর এখনো ‘না’। তাই এখানে শিল্পের প্রশ্ন নেই, আছে রাজনীতির ফাঁদ। আর যাঁরা এই ফাঁদে পড়ে কবির চরিত্র-সনদ খুঁজতে ব্যস্ত, তাঁরা আগেই লড়াইটা হেরে বসেছেন। কারণ তাঁরা আক্রমণকারীদের শর্তটা মেনে ফেলেছেন — শিল্পের মূল্য মাপা হবে শিল্পীর চরিত্র, ব্যক্তিগত জীবনদর্শন দিয়ে। একবার এই শর্ত মেনে নিলে আর জেতার রাস্তা থাকে না।

    সাম্প্রদায়িক কারণে বাংলার শিল্পবোধহীন মুসলিমেরা শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে মৃত দুই কবি নজরুল ইসলামের সঙ্গে রবীন্দ্রনাথের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেন। অথচ মুসলিমদের প্রিয়কবি নজরুল জীবদ্দশায় বিস্তর নারীবাজি করেছেন, সোনাগাছীর নিয়মিত খদ্দের ছিলেন বলে কানাঘুষা রয়েছে। কবির বিছানার ক্রিয়াকর্মের কারণে কবির শিল্পকর্মের মানে কি কোনো ক্ষতি হয়েছে?

    জীবন্ত কিংবদন্তী কবির সুমন রেগে গেলে বিস্তর গালিগালাজ করেন, নারীবাজির বিষয়েও যথেষ্ট কানাঘুঁষা রয়েছে। তাতে সুমনের গান কি মূল্যহীন হয়ে পড়ে? মানুষ শিল্পীকে শ্রদ্ধা করে তার শিল্পসৃষ্টির প্রতিভার কারণে। আর যাদের শিল্পের বোধই নেই, তাদের কাছে শ্রদ্ধা আশা করা যায় না। বস্তুত, মানুষের কাতারেও তাদের ফেলা যায় না। কারণ মানুষ মানুষ হয়ে উঠেছে সৃজনশীলতার তাড়না থেকে। সৃজনশীল বিনোদনের মধ্য দিয়ে।

    রাস্তার ধারে একটা কুকুর বসে আছে। তার জীবনের প্রধান কাজ খাদ্য সংগ্রহ, আর প্রধান বিনোদন প্রজনন। যাদের শিল্পের বোধ নেই, কেবল জৈবিক অস্তিত্বের ভার বয়ে বেড়ায়, তারা কখনোই সম্পূর্ণ মানুষ নয়। মানুষ মানুষ হয়েছে ভাষা বানিয়ে, দর্শন ভেবে, সুর তুলে, ছবি এঁকে আর গল্প বলার মধ্য দিয়ে। ক্ষুধা আর প্রজননের বাইরে যা-কিছু অপ্রয়োজনীয় সুন্দর মানুষ সৃষ্টি করেছে, সেই সৃষ্টিই তার সভ্যতার সীমারেখা টেনে দিয়েছে। যাদের কাছে খাওয়া আর সেক্সই জীবনের প্রধান বিনোদন, তাদের হাতে শিল্পের মানদণ্ড ধরিয়ে দেওয়া মানে অন্ধের হাতে আলোর বিচার তুলে দেওয়া।

    ক্ষুধা আর প্রজননের বাইরে যা-কিছু অপ্রয়োজনীয় সুন্দর মানুষ সৃষ্টি করেছে, সেই সৃষ্টিই তার সভ্যতার সীমারেখা টেনে দিয়েছে। যাদের কাছে খাওয়া আর সেক্সই জীবনের প্রধান বিনোদন, তাদের হাতে শিল্পের মানদণ্ড ধরিয়ে দেওয়া মানে অন্ধের হাতে আলোর বিচার তুলে দেওয়া।

    ক্ষুধা আর প্রজননের বাইরে যা-কিছু অপ্রয়োজনীয় সুন্দর মানুষ সৃষ্টি করেছে, সেই সৃষ্টিই তার সভ্যতার সীমারেখা টেনে দিয়েছে। যাদের কাছে খাওয়া আর সেক্সই জীবনের প্রধান বিনোদন, তাদের হাতে শিল্পের মানদণ্ড ধরিয়ে দেওয়া মানে অন্ধের হাতে আলোর বিচার তুলে দেওয়া।

    তাহলে প্রশ্ন দাঁড়ায়, যাঁদের কাছে সংগীতই নিষিদ্ধ, যাঁদের কাছে ছবি আঁকা প্রশ্নবিদ্ধ, যাঁরা কবির ভাস্কর্যে কালি লেপে বেজায় সুখ পান — তাঁরা কোন অধিকারে জাতীয় সংগীতের মানদণ্ড বিচার করবেন? রায় দিতে হলে অন্তত শিল্পকে বোঝা লাগে। আর শিল্পবোধ যাঁদের নেই, তাঁদের রায় কোনো আদালতে টেকে না।

    শিল্পবোধ জন্মসূত্রে আসে না। সেটি তৈরি হয় অভ্যাসে, সংস্কৃতিচর্চায়, নিজের অজ্ঞতা স্বীকার করার সাধনায়। সত্যজিৎ রায়ের সময়ে এক শ্রেণির মধ্যবিত্ত ছিলেন, যাঁরা ‘পথের পাঁচালী’ দেখেও কিছু বুঝতেন না। কিন্তু তাঁদের গতরে এত দাপট ছিল না। চলচ্চিত্রটি তাঁদের ভালো না লাগলেও তাঁরা চুপ করে বসে থাকতেন, আর ভালো না লাগাটাকে নিজেদের বোধের ব্যর্থতা হিসেবে ধরতেন। সেই ব্যর্থতাবোধই শিল্পের উৎকর্ষের জন্য অপরিহার্য। নিজের অজ্ঞতা স্বীকার করলেই মানুষ সীমাবদ্ধতা অতিক্রম করার পথ খোঁজে। আজ হিসাবটা উল্টো। ‘আমি কিছু বুঝলাম না’ মানেই ‘কিছুই হয়নি’। ফলে যিনি একটা ছবি বা গান বোঝেন না, তিনিই তার বিরুদ্ধে আবেদন, নোটিশ, বিবৃতি আর স্লোগান দিতে সবচেয়ে বেপরোয়া। জ্ঞান যেখানে আগে নীরব থাকত, সেখানে আজ অজ্ঞতাই মুখ খুলেছে।

    উনিশ শতকের শেষে অস্কার ওয়াইল্ড তাঁর উপন্যাসের ভূমিকায় লিখে রেখে গেছেন, নৈতিক কিংবা অনৈতিক বই বলে কিছু নেই। বই হয় ভালো লেখা, নয়তো মন্দ লেখা — ব্যাপারটা এই পর্যন্তই। তাঁর মতে শিল্পের কাজ সত্যের পাঠ দেওয়া নয়, সৌন্দর্য তৈরি করা। নীতির আসন থেকে শিল্পের বিচার করতে বসা হাস্যকর।

    ‘নৈতিক কিংবা অনৈতিক বই বলে কিছু নেই। বই হয় ভালো লেখা, নয়তো মন্দ লেখা — ব্যাপারটা এই পর্যন্তই।’
    অস্কার ওয়াইল্ড — অস্কার ওয়াইল্ড

    ‘নৈতিক কিংবা অনৈতিক বই বলে কিছু নেই। বই হয় ভালো লেখা, নয়তো মন্দ লেখা — ব্যাপারটা এই পর্যন্তই।’ — অস্কার ওয়াইল্ড

    ইমানুয়েল কান্টের হিসাবে সৌন্দর্যের অভিজ্ঞতা এক আলাদা শ্রেণির, যার নাম নিরাসক্ত আনন্দ। কথাটা সহজ। ফলের থালা সামনে থাকলে যা অনুভূতি জাগে, আর ফলের ছবির সামনে দাঁড়ালে যে অনুভূতি হয় — দুটো এক নয়। প্রথমটায় কাজ করে খিদে, জৈবিক ভোগদখলের তাড়না। দ্বিতীয়টা অপ্রয়োজনীয়, আছে শুধু তাকিয়ে থাকার আনন্দ। শিল্প বাস করে এই দ্বিতীয় জায়গাটায়। যে জায়গায় প্রয়োজনের হিসাব নেই, সেখানে স্রষ্টার ব্যক্তিগত বিশ্বাস বা অপরাধেরও কোনো ওজন নেই।

    ফ্রিডরিখ শিলার মানুষের ভেতরে তিনটি প্রেষণা চিহ্নিত করেছিলেন। প্রথমটি জৈবিক প্রেষণা — ক্ষুধা, ভোগ আর দেহের তাড়না। দ্বিতীয়টি রূপের প্রেষণা — কঠিন নিয়ম, নৈতিক বিধান আর অনুশাসনের চাপ। প্রথমটায় মানুষ দেহের বন্দী, দ্বিতীয়টায় নীতির দাস। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে তৃতীয়টি — ক্রীড়া-প্রেষণা, অর্থাৎ খেলার তাড়না, সৃষ্টির আনন্দ। শিলারের কাছে মানুষ পূর্ণতা পায় সেখানেই, যেখানে কেবল দেহের ক্ষুধা বা কেবল নৈতিক বিধান নয়, সৌন্দর্যের মুক্ত খেলায় বাজে তার সুর।

    ক্লাইভ বেল তো একটু পরিষ্কার ভাষায় বলে গেছেন — ছবি বা ভাস্কর্যের মূল্য নির্ধারিত হয় রেখা, আকৃতি ও রঙের বিশেষ মেলবন্ধনে, যা সৌন্দর্যের ঢাক বাজায়। কোন ছবি টিকবে, তা ঠিক করে বিন্যাসের দক্ষতা — চিত্রিত চরিত্র সাধু ছিল কি না, সেটি নয়।

    বলা হয়, গানটি বঙ্গভঙ্গ রদের কালে লেখা, দুই বাংলা এক হওয়ার ভাবনা তার ভেতরে, আর একাত্তরে ভারত সেটি আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। দাবিটা যাচাইযোগ্য, আর যাচাই করলেই সেটি ভেঙে পড়ে। সাতষট্টি সালে পাকিস্তানি শাসক বেতার-টিভিতে রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করে। তারপর যে সাংস্কৃতিক আন্দোলন দাঁড়ায়, তার প্রধান সুর হয়ে ওঠে এই গানই। সাংস্কৃতিক কর্মীদের ভাষায়, সেই আন্দোলনের সবচেয়ে টেকসই ফসল ছিল ‘আমার সোনার বাংলা’র প্রতিষ্ঠা। অর্থাৎ গানটি জনস্রোতের ভেতর দিয়ে নিজের জায়গা করে নিয়েছে, কেউ বাইরে থেকে চাপিয়ে দেয়নি। এরপর যা ঘটেছে, তা স্রেফ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। একাত্তরের সতেরো এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ-অনুষ্ঠানে জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয় এই গান। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা ১৯৭২ সালের তেরোই জানুয়ারি সিদ্ধান্ত নেয়, এই গানের প্রথম দশ চরণ হবে রাষ্ট্রের জাতীয় সংগীত। সিদ্ধান্তটা দেয়নি দিল্লি, দিয়েছে বাংলাদেশের নিজের সরকার।

    কেউ যদি শিল্পমানের ভিত্তিতে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক কোনো জাতীয় সংগীত খুঁজে আনেন, তাতে লজ্জার কিছু নেই। কিন্তু যাঁরা এখন দাবিটা তুলেছেন, তাঁদের হাতে শিল্প-বিচারের কোনো হাতিয়ার নেই। যাঁদের কাছে শিল্প অপরাধ, তাঁরা বিচারক নন — তাঁরা বাদী। আর তাঁদের এই মামলা শিল্পের কাঠগড়ায় দাঁড়ানোর যোগ্য নয়।

    সতেরো শতকের রোমে কারাভাজিও নামের এক চিত্রকর বারবার পুলিশের খাতায় উঠেছেন — মারামারি, অস্ত্র হাতে ঘোরা, সরকারি কর্মচারীর ওপর চড়াও হওয়াসহ নানা দোষে দুষ্ট ছিলেন। ১৬০৬ সালে এক ঝগড়ার পরিণতিতে একজনের প্রাণ যায়। মৃত্যুদণ্ডের পরোয়ানা মাথায় নিয়ে তাঁকে রোম ছেড়ে পালাতে হয়। কিন্তু সেই হাতেই আঁকা হয়েছে আলো-আঁধারের এমন এক ভাষা, যা চারশো বছর পরেও ছবি শেখার পাঠশালা। তাঁর ক্যানভাসের ঔজ্জ্বল্য তাঁর অপরাধে এক বিন্দুও কমেনি। যে মন্দিরের দেয়ালে তাঁর ছবি ঝুলছে, সে মন্দির আজও তাঁকে ছাড়া অসম্পূর্ণ।

    চার্লস বোদলেয়ার — ঋণের জাল, আফিম আর নেশার অন্ধকার, দেহের কঠিন রোগ, আর তখনকার ভদ্রলোক-সমাজের আদালতে অশ্লীলতার মামলা। ১৮৫৭ সালে তাঁর কাব্যগ্রন্থের ছয়টি কবিতা নিষিদ্ধ ঘোষিত হয়। আজ তাঁর নাম না নিয়ে আধুনিক কবিতার ইতিহাস লেখা সম্ভব নয়। রাষ্ট্র তখন যাঁকে অশ্লীল বলেছিল, কাল তাঁকেই আধুনিকতার জনক বলে মেনে নিয়েছে।

    জঁ জ্যনে ছিলেন চোর, ভবঘুরে আর বন্দী। কারাগারের ভেতরে বসে তিনি লিখেছেন তাঁর সবচেয়ে মহৎ গদ্য। বারবার সাজার পর যখন যাবজ্জীবনের মুখে দাঁড়িয়ে, তখন সার্ত্র আর ককতোর মতো বড় বুদ্ধিজীবীরা দরবার খুলে রাষ্ট্রপতির কাছ থেকে তাঁর মুক্তি আদায় করেন। এরপর সার্ত্র তাঁকে সাধু আখ্যা দিয়ে বসিয়ে দেন সাহিত্যের চূড়ায়।

    লুই-ফার্দিনান্দ সেলিন ইহুদিবিদ্বেষী পুস্তিকা লিখেছেন, ফ্যাসিবাদী শক্তির সহযোগী ছিলেন, যুদ্ধশেষে দেশ ছেড়ে পালাতে হয়েছে। কিন্তু তাঁর ১৯৩২ সালের সেই উপন্যাস ফরাসি গদ্যের ছন্দ, বাক্যগঠন আর জনজীবনের ভাষা নতুন করে লিখে দিয়েছিল। তাঁকে বাদ দিয়ে বিংশ শতকের সাহিত্যের নকশা বোঝা অসম্ভব, আর সেটা স্বীকার করতে গেলে ভদ্রলোকদের ‘বি.চি কান্ধে উঠে যায়’।

    এজরা পাউন্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি থেকে মুসোলিনির ফ্যাসিবাদের পক্ষে বেতারে শত শত সম্প্রচার করেছেন, ইহুদিবিদ্বেষ ছড়িয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হয়ে পিসায় চারপাশে খোলা লোহার খাঁচায় ঠাঁই পান, পরে দীর্ঘকাল কাটান মানসিক হাসপাতালে। ১৯৪৯ সালে সেই হাসপাতালে বসেই তিনি পান নামী প্রতিষ্ঠানের কাব্য-পুরস্কার, আর নির্ণায়ক কমিটিতে বসেন এলিয়টের মতো কবিরাও। যুক্তি ছিল একটাই — কবিতার কাজ ফ্যাসিবাদের হিসাব রাখা নয়। কেউ যদি মনে করেন সাধু না হলে ছবি হবে না, তবে তাঁকে চারশো বছরের চিত্রশালা থেকে বেরিয়ে আসতে হবে।

    এবার আসা যাক আমাদের জাতীয় কবির ফিরিস্তি নিয়ে। কাজী নজরুল ইসলাম তখনকার ভদ্র-পরিমণ্ডলের কাছে মোটামুটি সব দোষে দুষ্ট ছিলেন। তিনি বিয়ে করেন আশালতা সেনগুপ্তা নামের এক ব্রাহ্ম পরিবারের মেয়েকে, যাঁকে আমরা প্রমিলা নামে চিনি। গোড়া মুসলিম সমাজ তাঁকে নিজধর্ম চ্যুতির দাগ দিল, আর রক্ষণশীল হিন্দু সমাজ বলল, মুসলমান কবির সঙ্গে বিয়ে দিয়ে ব্রাহ্ম সমাজকে কলঙ্কিত করা হয়েছে।

    কলকাতা তাঁকে আক্রমণ করত দুই দিক থেকে। পাড়া-মোড়ে তাঁর নামে টিপ্পনী ছুটত, আর সাহিত্যের ভদ্রমহলে তাঁকে হেয় করে ডাকা হত হাবিলদার-কবি — অর্থাৎ বারোয়ারি, কর্কশ, সুর না জানা একজন সেকেন্ড-লেফটেন্যান্ট। তাঁর নামে অভিযোগ ছিল বিস্তর অসামাজিকতার। তিনি বিস্তর নারীবাজি করেছেন, সোনাগাছির খদ্দের ছিলেন — এই গল্পগুলো কানাঘুষোর মতো ছড়িয়ে পড়ত, আর উচ্চবিত্তের আড্ডায় সেসব গল্পই ছিল রসের প্রধান জোগান।

    ধরে নিই সবই সত্য। তাতে কী হলো? নজরুলের রেখে যাওয়া শিল্পের কিছু আসে যায় কি? ‘বিদ্রোহী’র লাইন কি এক বিন্দু ম্লান হয়? তাঁর তিন হাজারের বেশি গানের সুর কি বেসুরো হয়ে যায়? যায় না। কারণ শিল্পীর ব্যক্তিগত চরিত্র তার সৃষ্টির কাছে কোনো বৈধতা চায় না, কোনো সনদও চায় না।

    সময় কিন্তু ঠাট্টাটা ঠিকই ফিরিয়ে দিয়েছে। যাঁরা নজরুলের চরিত্র নিয়ে কাহিনি বেঁধেছিলেন, তাঁদের কেউ আজ স্মরণেও নেই — কারও নাম লেখা হয়নি কোনো ইতিহাসে, কারও লেখা পড়া হয়নি কোনো সিলেবাসে। আর যাঁকে তাঁরা হেয় করতে চেয়েছিলেন, তিনি আজ আমাদের জাতীয় কবি। সময় শেষ বিচারে বেছে নেয় সৃষ্টি। আর যাঁরা ভাবেন ব্যক্তিজীবনের হিসাব খুঁড়ে সৃষ্টিকে ছোট করা যায়, তাঁদের জন্য এক লাইনই যথেষ্ট — শিল্পী মুসলমান নাকি হিন্দু, নাকি খুনি, নাকি ‘নারীবাজ’, তা দিয়ে শিল্পের কিছুই আসে যায় না।

    ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।’
    কাজী নজরুল ইসলাম — কাজী নজরুল ইসলাম

    ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।’ — কাজী নজরুল ইসলাম

    শিল্পী মুসলমান নাকি হিন্দু, নাকি খুনি, নাকি ‘নারীবাজ’, তা দিয়ে শিল্পের কোনো বা.লও ছেঁড়া যায় না।

    এবার ফিরে আসি শিল্পবোধহীন দল দুটির কাছে, যাঁরা প্রিয় কবির ছবিতে কালি লেপেছেন, তাঁরা একটা সরল সত্য নিজের হাতেই লিখে দিয়েছেন — শিল্প ও ইতিহাসের সামনে তাঁদের কোনো পাওনা নেই। যার চোখে সৌন্দর্য ধরা পড়ে না, তার হাত একটাই কাজ করতে পারে — ভাঙা। শিল্পীর নামে গালমন্দ উচ্চারণ করা সহজ, সুরের সামনে দাঁড়িয়ে সুর বোঝার সাহস দেখানো কঠিন। তাঁরা সহজ কাজটাই বেছে নিয়েছেন, আর সেই শাস্তিটাই নিজের কপালে লিখে নিয়েছেন।

    কিন্তু কালি লেপনকারীর চেয়ে কম বিপজ্জনক নয় সেই সুশীল শ্রেণি, যারা কবিকে বাঁচাতে গিয়ে ঐতিহাসিক সাফাইয়ের খাতা খুলে বসেছেন। কেউ প্রমাণ করছেন, তিনি বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন সাংস্কৃতিক কারণে, সাম্প্রদায়িক কারণে নয়। কেউ টেনে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ — তিনি নাকি সেই প্রতিষ্ঠানের বিরোধিতা করেননি। এই মানুষগুলো নিজেদের ভদ্র, শিক্ষিত ও প্রগতিশীল ভাবতে ভালোবাসেন। অথচ তাঁরা প্রতিটি ধাপে আক্রমণকারীদের শর্তটা মেনে ফেলেছেন — শিল্পের মূল্য নির্ধারিত হবে শিল্পীর চরিত্র দিয়ে। এই শর্ত মেনে ফেললে জেতার রাস্তা আর থাকে না।

    যদিও রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতার দাবিটার পক্ষে নির্ভরযোগ্য কোনো দলিল নেই। যে সভা আর স্মারকলিপির কথা বলা হয়, সেই সময়ে তিনি কলকাতায় ছিলেনই না, ছিলেন শিলাইদহে। উল্টো দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাঁচ বছর পর, ১৯২৬ সালে, তিনি ঢাকায় এসে ছাত্র-শিক্ষকদের মাঝে বক্তৃতা দিয়েছেন। ১৯৩৬ সালে সেই বিশ্ববিদ্যালয়ই তাঁকে সম্মানসূচক ডক্টর উপাধি দিয়েছে। কিন্তু সাফাইকারীদের জন্য সবচেয়ে অস্বস্তিকর কথাটা হলো, এই প্রমাণের আদৌ দরকার নেই। ধরে নিন তিনি বিরোধিতা করেছিলেন, ধরে নিন তিনি যা করা সম্ভব তাই করেছিলেন। তাতেও ‘আমার সোনার বাংলা’র এক লাইন, তার সুর, তার স্মৃতি ও তার ঐতিহ্য এক বিন্দুও কমবে না। যে শিল্পকে বাঁচাতে তাঁর স্রষ্টার চরিত্র-সনদ লাগে, সেটা শিল্প নয়, সেটা দাতব্য।

    এখানেই আক্রমণকারীরা ঠকেছে। তাঁরা ভাবছেন, একটা মানুষের জীবনী খুঁড়ে ফেলে একটা গানকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো যাবে। কিন্তু গানটা তো কাগজে লেখা নেই। গানটা মিশে আছে মানুষের রক্তে — একাত্তরের প্রান্তরে, ভাষার মিছিলে, স্কুলের সকালের সমাবেশে, রাতের বেতার-তরঙ্গে, অস্ত্র হাতে যুদ্ধে যাওয়ার আগে মায়ের কাছে। যাঁরা কবির ব্যক্তিজীবনের খাতা খুঁজে বেড়ান, তাঁরা এই আস্ত ফসলটার দিকে একবারও তাকান না। কারণ তাকানোর মুরোদটাও নেই।

    কালি ও সুরের অলংকরণ
    অন্ধকার ক্ষণস্থায়ী, সুর চিরন্তন

    ধর্মোন্মাদ, ধ্বংসকারী আর বর্ণচোরা রাজাকার-বংশধরদের এই আস্ফালন ইতিহাসের রেজিস্টারে ফুটনোটের জায়গাটুকুও পাবে না। ফুটনোট লেখা হয় তাঁদের নিয়ে, যাঁদের সৃষ্টি থেকে কিছু শেখা যায়। যাঁদের হাতে কেবল বালতি আর কালি, তাঁদের জন্য আলাদা পাতা রাখে না কোনো ইতিহাস।

    ম্যুরালে কালি লেপে বা মাইকে গলা ফাটিয়ে মানুষের রক্তের ভেতর মিশে থাকা সুরকে মুছে ফেলা যায় না। সুর মাইকের সুর নয়, সুর ভিতরের সুর। এই শিল্পবোধহীন দাপট যদি দিনে-দিনে বাড়তেই থাকে, তবে আমাদের একটাই কাজ — শিল্পকে শিল্পের মাপে বিচার করা, আর নৈতিকতার হাটে শিল্পের নিলাম ডাকা বন্ধ করা। নইলে এই জাতি এমন এক জাতিতে পরিণত হবে, যার হাতে থাকবে বিশাল ডিগ্রির তালিকা, আর বুকের ভেতর থাকবে ফাঁকা।

    শেষ কথা সোজা। মানুষ শিল্পীকে পূজা করে না, মানুষ পূজা করে তাঁর কালজয়ী সৃষ্টিকে। কবি মানুষ হিসেবে যা-ই হয়ে থাকুন, তাঁর লেখা গানটি আমাদের। মাটি, নদী আর একাত্তরের স্মৃতির সঙ্গে যে সুর একবার গেঁথে গেছে, সেই সুর কেউ ছিনিয়ে নিতে পারবে না।

    কালি ও সুরের সিল

    মতামতটি লেখকের নিজস্ব। প্রকাশ: স্পেশাল স্টোরিজ বিডি। এই লেখায় প্রকাশিত বক্তব্য লেখকের ব্যক্তিগত মত; সম্পাদকীয় বোর্ড বা প্রকাশকের অবস্থানের সঙ্গে তা অভিন্ন নাও হতে পারে।

    লেখক পরিচিতি: কৌশিক আহমেদ, লেখক, সাংবাদিক ও পিআর স্পেশালিস্ট

    আরও পড়ুন: সস্তা জীবনের মূল্য ও স্মৃতিহীন সমাজ · ‘গুরুবাদ’: কাটা না পড়ুক কোনো একলব্য’র বৃদ্ধাঙ্গুলি · ইহুদি প্যারেন্টিং ও আমাদের অন্ধ আবেগের ব্যবচ্ছেদ

    সম্পর্কিত প্রতিবেদন

    Comments