মূল কনটেন্টে যান
ভিডিও মানে অন্যেরকল্পনা দেখা
পড়া মানে নিজেরকল্পনা গড়া
পড়ুন, কারণ টেক্সটভাবনার অবকাশ দেয়
সর্বশেষ

    তোমাকে

    তোমাকে — জীবনানন্দ দাশ

    তোমাকে

    জীবনানন্দ দাশ

    একদিন মনে হতো জলের মতন তুমি।সকালবেলার রোদে তোমার মুখের থেকে বিভা—অথবা দুপুরবেলা—বিকেলের আসন্ন আলোয়—চেয়ে আছে—চলে যায়—জলের প্রতিভা।

    মনে হতো তীরের উপরে বসে থেকে।আবিষ্ট পুকুর থেকে সিঙাড়ার ফলকেউ কেউ তুলে নিয়ে চলে গেলে—নিচেতোমার মুখের মতন অবিকল

    নির্জন জলের রঙ তাকায়ে রয়েছে;স্নানান্তরিত হয়ে দিবসের আলোর ভিতরেনিজের মুখের ঠাণ্ডা জলরেখা নিয়েপুনরায় শ্যাম পরগাছা সৃষ্টি করে;

    এক পৃথিবীর রক্ত নিপতিত হয়ে গেছে জেনেএক পৃথিবীর আলো সব দিকে নিভে যায় বলেরঙিন সাপকে তার বুকের ভিতরে টেনে নেয়:অপরাহ্নে আকাশের রং ফিকে হলে।

    তোমার বুকের 'পরে আমাদের পৃথিবীর অমোঘ সকাল;তোমার বুকের 'পরে আমাদের বিকেলের রক্তিল বিন্যাস;তোমার বুকের 'পরে আমাদের পৃথিবীর রাত:নদীর সাপিনী, লতা, বিলীন বিশ্বাস।

    ❊ ❊ ❊

    পরিচয়। বৈশাখ ১৩৪৮

    সম্পর্কিত প্রতিবেদন

    Comments