মূল কনটেন্টে যান
ভিডিও মানে অন্যেরকল্পনা দেখা
পড়া মানে নিজেরকল্পনা গড়া
পড়ুন, কারণ টেক্সটভাবনার অবকাশ দেয়
সর্বশেষ

    কামিনী ঘুমোও

    কামিনী ঘুমোও — আবীর ইমন

    কামিনী ঘুমোও

    আবীর ইমন

    তুমি ঘুমোও। আমি জেগে থাকি, প্রেম।স্বপ্ন দেখি জেগেজেগে। তুমি ঘুমোও শান্তির ঘুম।জেগে থাকি আমি।নিদ্রাতে সুখ নাই তাইআমাকে ডেকো না ফের ঘুমোতে;জাগতে দাও।

    কালঘুমে ঘুমায়ে কাল স্বপ্নথেকে হয়েছি মধুর বঞ্চিত খুব।ঘুমে তাই চাই না এই যামিনী কাটুক।কামিনী ঘুমোও; কামনাবিশ্বে বপন করিস্বপ্নের বীজ আমি একা-একা।

    তুমি ঘুমোও। কপালে চুম্বনের চাঁদওষ্ঠে-অধরে সুখের সিম্ফনি নিয়েঘুমোও লক্ষ্মী মেয়ে;হেরে গ্যাছে কালঘুমে ধরণী আবার!

    মেদিনীর ঘুমোনোর ভার তুমি নাও নিজেআমাকে দাও জাগানোর ভার।

    আমি স্বপ্ন দেখি প্রিয়ঘুমোও তুমি, জেগে যানো দ্যাখোচুম্বনের চাঁদ পূর্ণ হ'য়ে গ্যাছেআঁধার নিউমোনিয়া রোগী পূর্ণিমার বৃষ্টিতে ভিজে।নিদ্রা নয় তন্দ্রা নয়ঠোঁটের সিম্ফনি সুখে কাকাতুয়া পাখি হ'য়ে গ্যাছে।

    তুমি ঘুমোও। আমি জেগে থাকি, প্রেম।

    ❊ ❊ ❊

    ‘কামিনী ঘুমোও’ — কবি আবীর ইমনের কবিতার পাণ্ডুলিপি থেকে। লেখকের অনুমতিক্রমে প্রকাশিত।

    আরও পড়ুন: আমরা কবি · সুরঞ্জনা · তোমাকে

    সম্পর্কিত প্রতিবেদন

    Comments