মূল কনটেন্টে যান
ভিডিও মানে অন্যেরকল্পনা দেখা
পড়া মানে নিজেরকল্পনা গড়া
পড়ুন, কারণ টেক্সটভাবনার অবকাশ দেয়
সর্বশেষ

    অদল–বদল

    পলিউটেড পলিটিক্সে তরল পানির মতো সরল বাণী হলো—রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। শেষ কথা না থাকলেও শেষহীন কথার কচকচানির ক্যানভাসে কিন্তু কড়ায় গন্ডায় হিসাব কষা কৌশল, ক্যালকুলেশন আর কনভিনিয়েন্সের কোলাজ আছে। এখানে নীতি নামক নৌকা যে নাবিক চালায়, দিগন্ত তার দিক নির্ধারণ করে না, করে সুবিধার স্রোত।

    লাল লুঙ্গি পরে লাফিয়ে লাফিয়ে ‘সাম্রাজ্যবাদীর কালো হাত গুঁড়িয়ে দাও’ স্লোগান তোলা যে জনগণমন সংহতি আন্দোলনের গুরুজন গতকালও গলা গরম করতেন, আজ তিনি সরকারি গদিতে গা ঘষে গম্ভীর গলায় গুনগুন করেন—‘গ্লোবাল গাইডলাইনে গুড গভর্ন্যান্স আসে বুঝলা! গিভ অ্যান্ড টেকেই গভর্নমেন্টাল গেম খেলতে হয়!’

    চুপিচুপি করা চুক্তির চতুর চালের আন্ডারে বিদেশি ভান্ডার থেকে সরকার ১০ টাকার গম ১৫ টাকায় আনছে—এই কথা শুনলে যে অ্যাকটিভিস্টের অ্যাকটিভলি ফেসবুক লাইভে লাফ মেরে ‘জাতীয় স্বার্থ গেল গেল’ বলে গড়াগড়ি খাওয়ার কথা, আজ সেই তিনি মন্ত্রিসভার মোলায়েম মখমলে মিশে মৃদু মুচকি হেসে-কেশে এবং গদিতে বসে গলদঘর্ম গাম্ভীর্যে বলছেন, ‘এই বাড়তি পাঁচ টাকা যাচ্ছে দেশের স্বার্থে।’ মানে, আগে ছিল—‘গেল গেল’, এখন হয়েছে ‘গেইন গেইন’। গমের গপ্পো গিলে গদির গুণগানমুখর গীতিকবিতা এখন ক্ষমতার কণ্ঠে কনসার্ট করছে। জনগণের জ্বালা জিরো করার বদলে তার জাস্টিফিকেশনে জমজমাট জাল বোনা হচ্ছে। এখানে রিয়্যালিটি বাস্তব না, এখানে এক্সপ্লানেশনটাই রিয়্যালিটি। এখানে ফ্যাক্ট না, ন্যারেটিভটাই হয়ে গেছে ‘অবজেকটিভ ট্রুথ’; বয়ানই এখানে বস্তুনিষ্ঠতা। এখানে শব্দের সাজসজ্জা সত্যের সারাংশকে সরিয়ে দিচ্ছে। ফলে ভাষা হয়ে উঠছে লুকোচুরির ল্যাবিরিন্থ।

    পলিউটেড পলিটিক্সে তরল পানির মতো সরল বাণী হলো—রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। শেষ কথা না থাকলেও শেষহীন কথার কচকচানির ক্যানভাসে কিন্তু কড়ায় গন্ডায় হিসাব কষা কৌশল, ক্যালকুলেশন আর কনভিনিয়েন্সের কোলাজ আছে। এখানে নীতি নামক নৌকা যে নাবিক চালায়, দিগন্ত তার দিক নির্ধারণ করে না, করে সুবিধার স্রোত।

    পলিউটেড পলিটিক্সে তরল পানির মতো সরল বাণী হলো—রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। শেষ কথা না থাকলেও শেষহীন কথার কচকচানির ক্যানভাসে কিন্তু কড়ায় গন্ডায় হিসাব কষা কৌশল, ক্যালকুলেশন আর কনভিনিয়েন্সের কোলাজ আছে। এখানে নীতি নামক নৌকা যে নাবিক চালায়, দিগন্ত তার দিক নির্ধারণ করে না, করে সুবিধার স্রোত।

    যে ‘নূরু-পুষি-আয়শা-শফি’র ডাকে কোটাবিরোধী ছাত্ররা বৈষম্যবিহীন ‘আমবাগানের তলায় যেন মেলা’ বসিয়েছিলেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে ‘কোটা কাটো, ক্যারিয়ার গড়ো’ বলে ক্যাম্পাস কাঁপিয়েছিলেন, সেই গণমানুষের গর্বিত গাইডদের অনেকেই এখন গদি-গৌরবে গর্বিত গৃহপালিত গরু। তাঁদের অনেকেই নিজের দলকে সাইডে রেখে দৌড়ে গিয়ে সরকারি দলে ঢুকে দারুণ দার্শনিক হয়ে পড়েছেন। চকচকে পাঞ্জাবি পরে টকশোতে গিয়ে বলছেন, ‘অল ইজ ওয়েল, অয়েল (তৈল) ইজ অল।’ আন্দোলনের আগুনে যিনি ছিলেন আগ্নেয়, ক্ষমতার আরামে এখন তিনি আরামকেদারায় আলস্যে আড়মোড়া ভাঙা অমায়িক আমলা-আকৃতির মানুষ।

    নেতার এই রূপান্তর শুধু অবস্থানের নয়, অস্তিত্বেরও। এই ভোল পাল্টানো শুধু আচরণের নয়, আত্মপরিচয়েরও। এখানে প্রতিবাদী পরিচয় পলকে পলাতক হয়; আদর্শের আদি আকৃতি আয়নায় আর দেখা যায় না।

    ভোটের আগে বজ্রবাক্যে ‘বিচার বিভাগ বদলাব, প্রশাসন পাল্টাব’ বলা বীরেরা বিজয়ের পরে বাটপাড়ি বুলিতে বাক্য বদলেছেন। বলছেন—‘ব্যবস্থা যেমন আছে, বেশ আছে, বদলালে ব্যালেন্স ভাঙে!’

    আগে যেখানে ছিল সংস্কারের স্লোগান, এখন সেখানে স্ট্যাটাস ক্যু’র স্টিকার। আগে ছিল প্রতিশ্রুতির পসরা, এখন নতুন প্যাকেজিং পলিসির প্যাকেট খুললে সেই পুরোনো পণ্য মেলে। সংস্কারের স্বপ্ন এখন সরকারি সিলমোহরে সুরক্ষিত সিন্দুকে। সিন্দুকের চাবি স্যুটের সাইড পকেটে, আর পকেটের পাহারায় পাকা পলিসি। পলিসির প্যাঁচে পড়ে পাবলিকের প্রত্যাশা প্যাচপ্যাচে প্যাঁকে পড়ে পচে। তারপরও রিপাবলিকের পলিউটেড প্রজন্ম প্রোপাগান্ডার পলিশড্ প্রেজেন্টেশনে সরাকে ধরা ভেবে ভুল করে।

    রাজনীতির রঙ্গমঞ্চে রোজই রূপান্তরের রিহার্সাল চলছে। গতকালের গর্জনের অর্জন হিসেবে আজকে যা দেখা যাচ্ছে তার নাম গুঞ্জন। গতকালের বিদ্রোহ আজ আমোদিত তোষামোদিতে রূপ নিয়েছে। গতকালের ‘না’ আজ হয়েছে ‘হ্যাঁ’।

    এই রূপান্তরের রসায়নে ক্ষমতা কেবল অবস্থান বদলায় না, অর্থকেও বদলে দেয়; কেবল মানুষ বদলায় না, মনুষ্যত্বকেও বদলায়। এখানে নৈতিকতা নেগোশিয়েবল, নীতি নড়বড়ে, আর ন্যায় নিছক ন্যারেটিভ।

    এখানে গণতন্ত্র গিরগিটির গায়ে গা ঘষা গদির গালিচা; রং বদলালেই রূপ বদলায়, রূপ বদলালেই রায় বদলায়। সত্য যেন সাজঘরের সেলফে রাখা সস্তা সাজসরঞ্জাম; যার দরকার, সে সাজে; যার দরকার নেই, সে সযত্নে সাজ সরিয়ে রাখে।

    জনগণ দর্শকদলে-টিকিট কেটে তামাশা দেখে, তালি দেয়, তিরস্কারও করে। কিন্তু মঞ্চের মেকানিজম থাকে নাগালের বাইরে।

    নেতারা থাকে মঞ্চে। তারাই নাটকের নায়ক, তারাই নাট্যকার, তারাই নেপথ্যের নিয়ন্ত্রক। নিজেদের সংলাপ তারা নিজেরাই লেখে, নিজেরাই বলে, নিজেরাই বিশ্বাস করে। ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’—এই দর্শনের ঘাড়ে চড়ে নেতা বদলায়, নীতি বদলায়, নৈতিকতা বদলায়। খালি বদ নেতার বদমাইশি বদলানোর বদভ্যাস বদলায় না।

    লেখকের অনুমতিক্রমে প্রকাশিত। সারফুদ্দিন আহমেদ এই রম্যরচনাটি স্পেশাল স্টোরিজ বিডি-র পাঠকদের জন্য নতুন করে লিখেছেন। এর আগে এটি প্রথম আলোতে ভিন্নরূপে প্রকাশিত হয়েছিল।

    আরও পড়ুন: নামে আসে যায় · ইজ্জত ফিরে পাক জীবনের মূল‘ধোন’ · মাল

    সম্পর্কিত প্রতিবেদন

    Comments